ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১০:০৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১০:০৫:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ঘোষণা ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। তার মৃত্যুর পর দেশটির নেতৃত্ব কার হাতে যাবে—এ প্রশ্নের মধ্যেই অন্তর্বর্তী ক্ষমতা কাঠামোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারক ও রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব সাময়িকভাবে তিন সদস্যের একটি পরিষদ গ্রহণ করবে। এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিল-এর একজন আইন বিশেষজ্ঞ।

সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে বিশেষ প্রক্রিয়ায় নতুন নেতা নির্বাচনের ব্যবস্থা রয়েছে। তবে সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম চালু রাখতে অন্তর্বর্তী ব্যবস্থার প্রয়োজন হয়। ঘোষিত পরিষদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়গুলো দেখভাল করবে বলে জানানো হয়েছে।

খামেনি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অনুপস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।