ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেফতার প্রক্রিয়া জানালো ডিএমপি, অপতথ্য না ছড়ানোর অনুরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৪:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৪:৫১:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেফতার প্রক্রিয়া জানালো ডিএমপি, অপতথ্য না ছড়ানোর অনুরোধ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামিদের কীভাবে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য না ছড়ানোর আহ্বানও জানিয়েছে তারা।
 
শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
তিনি বলেন, ঘটনাস্থল থেকেই প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে গ্রেফতার করা হয়। তার জবানবন্দি অনুযায়ী, আরও এক অভিযুক্ত তারেক রহমান রবিনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এদের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক ভূমিকা রাখছে।
 
ডিসি তালেবুর রহমান আরও বলেন, “ঘটনাটি নিয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা কাম্য নয়। আমরা সবাইকে অনুরোধ করছি, সঠিক তথ্যের প্রতি আস্থা রাখুন এবং পুলিশের তদন্তে সহযোগিতা করুন।”
 
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।