ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৪:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৪:০০:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৪৩) কে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ‎ ‎শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে করে। ‎সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা। এসকল ‎বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্র ও মানবতার উপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ‎ ‎তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ‎ ‎উল্লেখ্য যে গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শুক্রবার (১১ জুলাই)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৪ -৫ জন যুবক মিলে রাস্তায় ফেলে এক ব্যক্তির মাথায় উপর্যুপরি বড় পাথর দিয়ে আঘাত করছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।