ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নাতির মরদেহ দেখে সহ্য করতে না পেরে দাদার মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৩:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৩:৫৪:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
নাতির মরদেহ দেখে সহ্য করতে না পেরে দাদার মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে উঠেন দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের মরদেহ উদ্ধার করে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।