ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চাঁদপুরে মহানবী (সা.) এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:১২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:১৫:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
চাঁদপুরে মহানবী (সা.)  এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ‘অসম্মান’ করার অভিযোগ তুলে এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
 
আহত খতিব মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানী (৬০) চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার বাসিন্দা। তিনি জেলার বিভিন্ন মসজিদে নিয়মিত খুতবা দিয়ে থাকেন। অভিযুক্ত বিল্লাল হোসেন (৫০) সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে শহরের বকুলতলায় বসবাস করেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় খতিব নূরুর রহমান মাদানী মহানবী (সা.)-কে ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিল্লাল হোসেন শুক্রবার জুমার নামাজ শেষে খতিবের ওপর ধারালো চাপাতি নিয়ে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল, “আমার নবীজীকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।”
 
হামলায় খতিবের কান মারাত্মকভাবে জখম হয়। মসজিদের মুসল্লিরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
 
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, হামলাকারী বিল্লাল হোসেন ঘটনাস্থলেই আটক হন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামিক দল। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।