নওগাঁয় অটো রিকশার ধাক্কায় নিহত ১
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১১:০২:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১১:০২:৫১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় রমেন পাহান ওরফে কোকা (৬২) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রমেন পাহান ওরফে কোকা ঘাটকৈর গ্রামের মৃত কালিপদ পাহানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রমেন পাহান ঘাটকৈর বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটো রিকশার ধাক্কায় তিনি পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটো রিকশাটি আটক করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
স্টাফ রিপোর্টার