ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ট্রাম্প, আলোচনা চলছে: রুবিও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৫৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৫৪:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ট্রাম্প, আলোচনা চলছে: রুবিও ছবি: সংগৃহীত
আগামী অক্টোবরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ জুলাই) কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানান।
 
রুবিও বলেন, আসিয়ান-মার্কিন বিশেষ শীর্ষ সম্মেলনের জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণে আলোচনা চলছে। এ ছাড়া আসিয়ান অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে আরও অগ্রগতির উপায় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।
 
মার্কিন শুল্ক নীতির প্রসঙ্গে তিনি জানান, আসিয়ানভুক্ত কিছু দেশের জন্য নতুন শুল্ক হার তুলনামূলকভাবে অনুকূল হবে। যদিও ভিত্তি শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে, যুক্তরাষ্ট্র চুক্তি ও সমন্বয়ের জন্য দরজা খোলা রাখছে।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার তরুণ জনসংখ্যা ও শ্রমশক্তিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং এই অঞ্চলকে কখনোই উপেক্ষা করবে না। বরং অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায়।
 
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে রুবিও জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের একটি নতুন প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। যদিও এটি তাৎক্ষণিক শান্তি না আনলেও ভবিষ্যতের শান্তিপথে একধাপ এগোনো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।