ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

শরীরে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ ও সমাধান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:৪২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:৪৪:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
শরীরে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ ও সমাধান ছবি: সংগৃহীত
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এর মধ্যে অন্যতম হলো অস্টিওপোরোসিস ও অস্টিওপেনিয়া। শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।
 
বিশেষজ্ঞদের মতে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিছু লক্ষণ দ্রুতই প্রকাশ পায়। যেমন:
 
পেশিতে ব্যথা
 
অনিয়মিত হৃদ্‌স্পন্দন
 
আঙুলে অসাড়তা বা ঝিনঝিনে অনুভূতি
 
নখ ভঙ্গুর হয়ে যাওয়া
 
স্মৃতিভ্রষ্টতা বা প্রায়ই ভুলে যাওয়া
 
ঘুমের সমস্যা
 
দাঁত বা মাড়িতে গর্ত
 
সহজে ক্লান্তি
 
ত্বকের শুষ্কতা
 
 
দীর্ঘমেয়াদে এই ঘাটতি একজিমা, ত্বকে প্রদাহ, চুলকানি, সোরিয়াসিস, চুল মোটা হয়ে যাওয়া এবং হতাশার মতো মানসিক সমস্যারও সৃষ্টি করতে পারে।
 
এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিয়মিত ডায়েটে রাখা প্রয়োজন।
 
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে এমন কিছু কার্যকর খাবার হলো:
 
লেবুজাতীয় ফল (কমলালেবু, পাতিলেবু, মুসম্বি): এতে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে
 
সয়াবিন: প্রতি কাপ সয়াবিনে থাকে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম
 
এইছাড়াও, ঢেঁড়স, কচু,পনির, ছোট মাছ, ডিম, দুধ, পালং শাক, ব্রোকলি, কাঠবাদামে রয়েছে ক্যালসিয়াম। 
 
এই খাবারগুলো নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই কমে যাবে এবং শরীর-মন থাকবে সুস্থ ও সতেজ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।