ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

দারিদ্র্য ও দুর্গমতায় চ্যালেঞ্জের মুখে পার্বত্য এলাকার প্রাথমিক শিক্ষা: উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪৪:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
দারিদ্র্য ও দুর্গমতায় চ্যালেঞ্জের মুখে পার্বত্য এলাকার প্রাথমিক শিক্ষা: উপদেষ্টা ছবি সংগৃহীত

পার্বত্য অঞ্চলে প্রাথমিক শিক্ষার বিস্তারে দারিদ্র্য ও দুর্গমতা সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তাঁর মতে, আর্থসামাজিক সীমাবদ্ধতা এবং প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে এ অঞ্চলের বহু শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না, ফলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।
 

রোববার (১৮ জানুয়ারি) খাগড়াছড়ি পার্বত্য জেলার টাউন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই সভার বিষয় ছিল ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’।
 

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কেবল পাঠ্যবইকেন্দ্রিক জ্ঞান দেওয়া নয়; বরং শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এই বিকাশ মানসিক, শারীরিক, নৈতিক ও সামাজিক—সব দিক থেকেই নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে পার্বত্য অঞ্চলে দারিদ্র্য একটি বড় বাস্তবতা, যার কারণে অনেক শিশু নিয়মিত পড়াশোনা থেকে ঝরে পড়ে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে অভিভাবকদের মধ্যেও শিক্ষার প্রতি আগ্রহের ঘাটতি লক্ষ্য করা যায়।
 

তিনি আরও বলেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি ভাষাগত বৈচিত্র্যও এই অঞ্চলের শিক্ষাব্যবস্থার একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।
 

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয়। তবে বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কীভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে। দুর্গমতা ও দারিদ্র্য মোকাবিলায় আবাসিক বিদ্যালয় স্থাপন একটি কার্যকর বিকল্প হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 

মতবিনিময় সভার আগে তিনি খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠ্যজ্ঞান দেওয়ার পাশাপাশি শিশুদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও শারীরিক সক্ষমতা গড়ে তোলার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।
 

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমইউয়ের মহাপরিচালক তসলিমা আক্তার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।