ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, প্রত্যাখ্যান করল পাকিস্তান সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৬:৩২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৬:৩২:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, প্রত্যাখ্যান করল পাকিস্তান সরকার
পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির 'প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী' বলে গুঞ্জন ছড়িয়েছে। ব্যাপকভাবে গুঞ্জনটি ছড়ানোর পর বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির সরকার এ নিয়ে মুখ খুলেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, 'প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ প্রচারণার পেছনে কারা রয়েছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত।'

তিনি বলেন, 'আমি স্পষ্টভাবে বলেছি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধানকে প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এমন কোনো ধারণাও নেই।'

নাকভি বলেন, প্রেসিডেন্ট জারদারির সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি দৃঢ় এবং শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে।

তিনি প্রেসিডেন্টের একটি উক্তি উদ্ধৃত করে বলেন, 'আমি জানি কারা এই মিথ্যাচার ছড়াচ্ছে, কেন তারা তা করছে এবং এই প্রচারণা থেকে কারা লাভবান হচ্ছে।'

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'এই আখ্যানের সঙ্গে জড়িতদের প্রতি আমার কথা হলো, শত্রুরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে যা ইচ্ছা তাই করুক। আমাদের ক্ষেত্রে, আমরা পাকিস্তানকে আবার শক্তিশালী করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করব, ইনশাআল্লাহ।'

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।