ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভোলায় ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৭:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৭:১১:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ভোলায় ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের ছবি সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে চলমান বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো. ইউনুস মিস্ত্রির ছেলে। এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে একই গ্রামের নুরনবী মিয়ার ছেলে তামিম হোসেনের বিরুদ্ধে।
 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাকিলের ছোট ভাই রাকিবের কাছে তামিম হোসেনের পাওনা ছিল ৬০০ টাকা। শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে রাকিবের সঙ্গে তামিমের কথা-কাটাকাটি শুরু হয়। বিষয়টি জানতে পেরে শাকিল সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করেন। তবে তামিম এতে রাজি না হয়ে শাকিলের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন।
 

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তামিম বল খেলার একটি স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলার পর অভিযুক্ত তামিম পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
 

খবর পেয়ে পুলিশ শাকিলকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

এ ঘটনায় নিহতের বাবা রোববার সকালে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি আব্দুস সালাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে এবং দ্রুতই জড়িতদের আটক করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।