ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বরিশালে এলপি গ্যাসের তীব্র সংকট, এক সপ্তাহে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৩০০ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৭:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৭:০৮:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
বরিশালে এলপি গ্যাসের তীব্র সংকট, এক সপ্তাহে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৩০০ টাকা ছবি সংগৃহীত

সরবরাহ সংকটের প্রভাবে বরিশালে এলপি গ্যাসের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমপক্ষে ৩০০ টাকা বেড়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদের অভিযোগ, কিছু খুচরা বিক্রেতা সংকটকে পুঁজি করে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে গ্যাস বিক্রি করছেন, ফলে ভোগান্তি আরও বেড়েছে।
 

নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কিছু দোকানে নির্দিষ্ট কয়েকটি কোম্পানির অল্পসংখ্যক সিলিন্ডার মিললেও তা চাহিদার তুলনায় খুবই সীমিত। অনেক এলাকায় একাধিক কোম্পানির গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় দ্রুত সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
 

নতুন বাজার এলাকার বাসিন্দা মো. আল-আমিন জানান, এক সপ্তাহ আগেও সাড়ে ১২ কেজির একটি সিলিন্ডার ১ হাজার ২০০ টাকায় কিনলেও বর্তমানে সেটির দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ টাকায়। তার অভিযোগ, সংকটের অজুহাতে কিছু দোকানদার আরও কয়েকশ টাকা অতিরিক্ত নিচ্ছেন।
 

একই ধরনের অভিযোগ করেন কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা তরিকুল ইসলাম ইয়াদ। তিনি বলেন, হঠাৎ করে এভাবে দাম বাড়া অস্বাভাবিক এবং বাজারে কার্যকর নজরদারি না থাকলে সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে।
 

খুচরা বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, পাইকারি বাজারেই দাম বেড়েছে। কলেজ এভিনিউ এলাকার ব্যবসায়ী মনির হোসেন জানান, মাসের শুরুতে যেখানে পাইকারি দরে গ্যাস কিনতে হয়েছে ১ হাজার ১৫০ টাকায়, সেখানে এখন তা ১ হাজার ৪৫০ টাকায় পৌঁছেছে। এ কারণে খুচরা বাজারে ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, যমুনা, লাফস, ওমেরা ও সান কোম্পানির গ্যাস অল্প পরিমাণে মিললেও বসুন্ধরা, বেক্সিমকো, ডেল্টা ও রিগ্যাসের সিলিন্ডার প্রায় এক মাস ধরে বাজারে অনুপস্থিত।
 

সান গ্যাস বাংলাদেশ লিমিটেডের বরিশাল ডিলার অফিসের কর্মচারী মো. হাসান বলেন, চাহিদার মাত্র এক-চতুর্থাংশ গ্যাস তারা পাচ্ছেন। সরবরাহ কম থাকায় জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করেছে এবং এই পরিস্থিতি আগামী মাসেও থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
 

অন্যদিকে বসুন্ধরা গ্যাসের স্থানীয় পরিবেশক রাসেল হোসেন জানান, গত ১৮ ডিসেম্বরের পর বরিশালে তাদের কোনো নতুন চালান আসেনি এবং কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।
 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বাজার তদারকি কার্যক্রম নিয়মিত চলছে। তার ভাষ্য অনুযায়ী, ঢাকার কেন্দ্রীয় পর্যায় থেকেই ডিলারদের কাছে গ্যাসের সরবরাহ কম আসছে। সরবরাহ স্বাভাবিক হলে ধীরে ধীরে দামও নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।