ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চার খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির তিন দিনের রিমান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:১৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:১৯:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
চার খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির তিন দিনের রিমান্ড ছবি: সংগৃহীত
মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের একটি আদালত। বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ ২০২০ সালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় এ আদেশ দেন।
 
আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে সকালে কড়া নিরাপত্তায় আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশের পর তাকে আবারও জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী তদন্ত কর্মকর্তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।
 
২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
 
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেফতার করে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।