শীতের সময়ে বাজারে পাওয়া যায় গাঢ় লাল রঙের বিটরুট। এটি থেকে দেহ পায় গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা সাধারণ স্বাস্থ্য বজায় রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
বিটরুট রক্তশূন্যতা কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে। এর ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে।
কম ক্যালরিযুক্ত হলেও বিটরুট ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ৷ সালাদ হিসেবে শসা ও গাজরের সাথে অনেকে এটি খেয়ে থাকেন।
ডেস্ক রিপোর্ট