থাইরয়েড সচেতনতায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। থাইরয়েড রোগ নিয়ে বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি) আয়োজিত এই সেমিনারে খ্যাতনামা চিকিৎসক ও গবেষকেরা অংশ নেন। আলোচনায় আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়, যা ভবিষ্যতে থাইরয়েড রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট