ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

মাদুরো আটক প্রসঙ্গে ‘ট্রাম্প কি মোদিকেও অপহরণ করবেন?’—কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১১:১১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১১:১১:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মাদুরো আটক প্রসঙ্গে ‘ট্রাম্প কি মোদিকেও অপহরণ করবেন?’—কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক ছবি: সংগৃহীত

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে আটক করার ঘটনার পর বিশ্ব রাজনীতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের কংগ্রেস দলের এক নেতা। এই মন্তব্য ঘিরে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান প্রকাশ্যে প্রশ্ন তোলেন—ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতের ক্ষেত্রেও ঘটতে পারে? তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রীকেও অপহরণ করতে পারেন? এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে।
 

এনডিটিভির তথ্যমতে, সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী পৃথ্বীরাজ চৌহানের এই বক্তব্যকে অযৌক্তিক ও হাস্যকর বলে আখ্যা দিয়েছেন। অনেকে বিষয়টি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ ও রসিকতাও করেন। একই সঙ্গে নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতার সঙ্গে এমন তুলনাকে অনেকে অবান্তর বলেও মন্তব্য করেন।
 

জম্মু ও কাশ্মীরের সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, এ ধরনের মন্তব্য পুরো দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেকে কংগ্রেস নেতার মন্তব্যকে ‘অপরিণত’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও সমালোচনা করেছেন।
 

উল্লেখ্য, পৃথ্বীরাজ চৌহান দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতিতে সক্রিয় এবং তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হন। তার মতে, ৫০ শতাংশ শুল্ক কার্যত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
 

তিনি আরও বলেন, উচ্চ শুল্কের কারণে ভারতীয় রফতানিকারকেরা আগের মতো লাভবান হতে পারবেন না এবং বিকল্প বাজার খোঁজার প্রয়োজন দেখা দিয়েছে। এসব বক্তব্যের ধারাবাহিকতায় তিনি প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থান নিয়েছে, ভবিষ্যতে ভারতের ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে কি না—যা নিয়েই দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।