ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ওএমআর মেশিনে ত্রুটির অভিযোগ, জকসু নির্বাচনে হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৩:০৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৩:০৭:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ওএমআর মেশিনে ত্রুটির অভিযোগ, জকসু নির্বাচনে হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ওএমআর মেশিন ব্যবহার না করে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। ওএমআর পদ্ধতিতে বিভিন্ন ধরনের ত্রুটি থাকার আশঙ্কা থেকেই এই দাবি তোলা হয়েছে বলে জানিয়েছেন প্যানেলটির নেতারা।
 

সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন প্যানেলটির প্রার্থীরা। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, জকসু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারিগরি ত্রুটি গ্রহণযোগ্য নয়। এজন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হাতে ভোট গণনাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি বলে তারা মনে করেন।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ অন্যান্য প্রার্থীরা। তারা অভিযোগ করেন, ওএমআর মেশিন ব্যবহারের ক্ষেত্রে আগেও বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ও প্রশ্ন দেখা গেছে, যা ভোটের ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করতে পারে।
 

অন্যদিকে, এ বিষয়ে গণমাধ্যমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, প্রশাসন একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার মতে, ওএমআর মেশিন ব্যবহারের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এবং এতে কোনো ধরনের কারিগরি অনিয়মের সুযোগ নেই।
 

উল্লেখ্য, জকসু নির্বাচন গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন তারিখ নির্ধারণ করে আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জকসু নির্বাচনের জন্য ৩৮টি এবং হল সংসদ নির্বাচনের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।