ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের নতুন পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের নতুন পদক্ষেপ ছবি সংগৃহীত

সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চালু করা হয়েছে নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার জারি করা নীতিমালা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 

রোববার (৪ জানুয়ারি) এনবিআরের চেয়ারম্যান নতুনভাবে স্থাপিত নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইতোমধ্যে কেন্দ্রটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে।
 

এনবিআরের রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবহৃত স্বয়ংক্রিয় কাস্টমস ব্যবস্থাপনা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। সম্ভাব্য সাইবার ঝুঁকি হ্রাস ও তথ্য সুরক্ষার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
 

এনবিআর সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি বিশেষায়িত টিম এই নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র পরিচালনা করছে।
 

এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের ডিজিটাল কার্যক্রমে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে নজরদারি, শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে। ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে এনবিআর।
 

এনবিআর আরও জানিয়েছে, তথ্যপ্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাইবার নিরাপত্তা উদ্যোগ অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।