ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চূড়ান্ত দিন আজ, জানা যাবে বৈধ প্রার্থীদের তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:৪১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চূড়ান্ত দিন আজ, জানা যাবে বৈধ প্রার্থীদের তালিকা ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আজই শেষ দিন। সারাদেশে দাখিলকৃত ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্রের মধ্যে কতগুলো বৈধ এবং কতগুলো বাতিল হলো, আজ রোববার বিকেলের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বাছাই পর্ব শেষ হওয়ার পর সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিলগুলো নিষ্পত্তি করা হবে।
 
এর আগে গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেছিলেন। নির্ধারিত সময়সূচী অনুযায়ী ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ইসির তথ্যমতে, ৩০০টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২ হাজার ৫৮২টি জমা পড়েছে। আজ বাছাই প্রক্রিয়া শেষে কতজন প্রার্থী চূড়ান্তভাবে টিকে থাকছেন, সেদিকেই এখন সবার নজর।
 
নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবারও স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। (সূত্র: বাসস)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।