যশোরে মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০১:৫৫:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০১:৫৫:৩৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
সংগৃহীত
যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে শহরের একটি সড়কে তাকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আলমগীর হোসেন মোটরসাইকেলে করে শহরের বটতলা এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে জমি কেনা-বেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।