ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মৌলভীবাজারে ৫ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:০৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:০৬:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
মৌলভীবাজারে ৫ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৬ ছবি সংগৃহীত

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে দাখিল করা ৩১ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপনের কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির শওকতুল ইসলাম শকু, জামায়াতের সাহেদ আলী, ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক এবং স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন ও মো. ফজলুল হক খান।
 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও মো. ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির এম নাসের রহমান, জামায়াতের আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী ও আহমদ বিলাল, এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত।
 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু ও মুঈদ আশিক চিশতীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, জামায়াতের এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী, বাসদের মো. আবুল হাসান এবং জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।
 

এদিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৭ জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন— বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতের মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।
 

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।