ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ঢাকার ১৩টি আসনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:০৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:০৩:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ঢাকার ১৩টি আসনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫৪ ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটির কারণে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
 

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী যাচাই-বাছাই শেষে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
 

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি সংসদীয় আসনে মোট ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং ৫৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া, ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের হলফনামা সংক্রান্ত বিষয়ে সময় চেয়ে আবেদন করায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে।
 

মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি হওয়া, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর না থাকার মতো বিভিন্ন ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 

যাচাই-বাছাই নিয়ে কিছু প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট ও আইনসম্মত কারণেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের লিখিত ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রার্থীদের দেওয়া হবে। এ বিষয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।