ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১০:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১০:১১:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫ ছবি সংগৃহীত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মণ্ডল নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত কালিপদ মণ্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মণ্ডলের ছেলে।
 

আহতরা হলেন— ভ্যানচালক সবুজ মণ্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় এবং আয়শা বেগম।
 

স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে চলে যায় এবং গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়।
 

দুর্ঘটনায় গুরুতর আহত কালিপদ মণ্ডলকে রক্তক্ষরণ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সচালক পালিয়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।