ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মালদ্বীপে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও শোকবইয়ে স্বাক্ষর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ১১:১১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ১১:১১:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মালদ্বীপে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও শোকবইয়ে স্বাক্ষর ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় মসজিদে আসরের নামাজ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত মুসল্লিরা সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

জানাজা শেষে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার আদায়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম। তারা শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গায়েবানা জানাজায় উপস্থিত প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীকে হারানো জাতীয় রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বেগম খালেদা জিয়াকে একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে স্মরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদারসহ মালদ্বীপ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।