ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কুড়িগ্রামে নৈশপ্রহরী তপন হত্যা মামলার রহস্য উন্মোচনে ম্যানেজারসহ গ্রেপ্তার ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:৪৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:৪৮:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
কুড়িগ্রামে নৈশপ্রহরী তপন হত্যা মামলার রহস্য উন্মোচনে ম্যানেজারসহ গ্রেপ্তার ২ ছবি-সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নৈশপ্রহরী তপন সরকারকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত দুই দিনের বিশেষ অভিযানে নিজ বাড়ি ও কর্মস্থল থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে অভ্যন্তরীণ যোগসূত্র ও বিপুল পরিমাণ অর্থ লুটের ঘটনার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
​ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাতে রাজারহাট উপজেলা শহরে অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দায়িত্ব পালনকালে তপন সরকারকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর অফিস থেকে প্রায় ৪০ লাখেরও বেশি টাকা লুট হওয়ার অভিযোগ ওঠে। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটনে জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়াতদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের বাড়ি থেকে ম্যানেজার লিটনকে এবং বৃহস্পতিবার তার কর্মস্থল থেকে কর্মচারী আজমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
 
​বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। তিনি জানান, হত্যাকাণ্ড ও লুটের ঘটনার নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলাটির তদন্ত বর্তমানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত অন্যান্যদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এই খুনের ঘটনাটি স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং নিহতের পরিবার থেকে দ্রুত বিচার দাবি করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।