ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শুক্রবার রাজধানীর একাধিক এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৩৪:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
শুক্রবার রাজধানীর একাধিক এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার টানা প্রায় ১০ ঘণ্টা গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জরুরি পাইপলাইন পুনর্বাসনকাজের কারণে এই সাময়িক সংকট তৈরি হবে।
 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী গ্যাস পাইপলাইনের মানিকদিয়া এলাকার প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। নিরাপত্তা ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে ওই অংশে জরুরি ভিত্তিতে পুনর্বাসনকাজ গ্রহণ করা হয়েছে।
 

এই কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহে চাপ কম থাকবে। ফলে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহারে ভোগান্তি হতে পারে।
 

যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে সেগুলো হলো—ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ। পাশাপাশি এসব এলাকার আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
 

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।