ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জন্মহার ও অভিবাসনে ধস: ইসরায়েলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড সর্বনিম্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:০৯:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
জন্মহার ও অভিবাসনে ধস: ইসরায়েলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড সর্বনিম্ন ছবি: সংগৃহীত
প্রতিষ্ঠার ৭৮ বছরের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির হারে নজিরবিহীন সংকটের মুখে পড়েছে ইসরায়েল। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার নেমে এসেছে মাত্র ০.৯ শতাংশে, যা ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সর্বনিম্ন রেকর্ড। এর আগে কখনোই এই বৃদ্ধির হার ১.৫ শতাংশের নিচে নামেনি। সাম্প্রতিক এক প্রতিবেদনে ‘Taub Center for Social Policy Studies’ জানিয়েছে, এই নিম্নমুখী প্রবণতা সাময়িক কোনো বিষয় নয়; বরং ২০৩০ সাল নাগাদ দেশটিতে জন্মহার আরও ভয়াবহভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
 
পরিসংখ্যান বলছে, ইসরায়েল কেবল জন্মহারের সংকটেই নেই, বরং বড় ধরনের জনশক্তি হারানোর ঝুঁকিতেও রয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটিতে আসার তুলনায় মানুষের দেশ ছাড়ার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে। ইসরায়েলের ইমিগ্রেশন ও অ্যাবসর্পশন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালে ইহুদি অভিবাসনের (আলিয়া) সংখ্যা গত বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। অর্থাৎ, আন্তর্জাতিক পরিমন্ডল থেকে নতুন করে ইহুদি ধর্মাবলম্বীদের ইসরায়েলে স্থায়ী হওয়ার আগ্রহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
 
তবে এই সংকটের মধ্যেও একটি ব্যতিক্রমী তথ্য লক্ষ্য করা গেছে। সামগ্রিক অভিবাসন কমলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অভিবাসনের হার আগের চেয়ে কিছুটা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক অস্থিরতাই মূলত ইসরায়েলে সাধারণ মানুষের বসবাসের আগ্রহ কমিয়ে দিয়েছে। দীর্ঘমেয়াদে এই জনসংখ্যা সংকট ইসরায়েলের অর্থনীতি ও সামরিক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।