ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

জেলহাজতে অসুস্থ হয়ে হাসপাতালে আ.লীগ নেতার মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:৩৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:৩৭:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
জেলহাজতে অসুস্থ হয়ে হাসপাতালে আ.লীগ নেতার মৃত্যু ছবি সংগৃহীত

পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান (৫৫)। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওই দিন সন্ধ্যার পর পটুয়াখালী জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
 

শফিকুল আলম বাবুল খান পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন তিনি।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের পর থেকেই তিনি পটুয়াখালী জেলা কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলহাজতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
 

চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
 

এদিকে শফিকুল আলম বাবুল খানের মৃত্যুর খবরে কলাপাড়া এলাকায় রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।