ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

হাসপাতালে ছেলেকে দেখতে আসার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
হাসপাতালে ছেলেকে দেখতে আসার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার
রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসী বাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, আমার ভাইয়ের ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতের দিকে ছেলেকে ঢাকা মেডিকেলে দেখতে আসার পথে বুয়েট ও বকশীবাজারে মাঝামাঝি এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মধ্যে চাপায় গুরুতর আহত হন আমার ভাই জহিরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।