ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, ঢাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:৩১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:৩১:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, ঢাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সড়কগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে মানুষ জানাজাস্থলে উপস্থিত হতে থাকেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সকাল থেকেই রাজধানীর দিকে রওনা হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জানাজা স্থলে উপস্থিত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। শীত ও কুয়াশা সত্ত্বেও শেষ বিদায়ে অংশ নিতে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো।

জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরাও ঢাকায় পৌঁছাচ্ছেন।

এদিকে, জানাজা ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার নিরাপত্তা টিম মোতায়েন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।