ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জার্মান ব্যাংকের ভল্টে সিনেমার মতো ডাকাতি, লুট ৩ কোটি ইউরো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:০৯:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
জার্মান ব্যাংকের ভল্টে সিনেমার মতো ডাকাতি, লুট ৩ কোটি ইউরো সংগৃহীত ছবি
 

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি ব্যাংকের ভূগর্ভস্থ ভল্টে দুঃসাহসিক ডাকাতিতে প্রায় ৩ কোটি ইউরো (সাড়ে ৩ কোটি ডলারের বেশি) মূল্যের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেছে একদল অপরাধী। ঘটনাটিকে পুলিশ “হলিউড সিনেমার কাহিনির মতো” বলে বর্ণনা করেছে, যা বিখ্যাত চুরির ছবি ওশেনস ইলেভেন–এর সঙ্গে তুলনা করা হচ্ছে।
 

বিবিসি ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, ঘটনা ঘটেছে জার্মানির জেলসেনকির্খেন শহরের স্পার্কাস সেভিংস ব্যাংকের এক শাখায়। ডাকাতরা ব্যাংকের ৩ হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে কেটে স্বর্ণ, গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পুরো অভিযানটি অত্যন্ত পেশাদারভাবে পরিচালিত হয় এবং সময় হিসেবে ডাকাতরা বড়দিনের ছুটির শান্ত পরিবেশকেই বেছে নেয়।
 

সোমবার ভোরে ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তারক্ষী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচের ভল্টরুমে বড় একটি গর্ত দেখতে পায়। তদন্তে জানা যায়, ডাকাতরা ব্যাংকের পাশের একটি পার্কিং গ্যারেজ থেকে ভেতরে প্রবেশ করেছিল এবং একই পথে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় বড় ব্যাগ হাতে কয়েকজন ব্যক্তিকে গ্যারেজের সিঁড়ি দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। সোমবার ভোরে একটি কালো অডি আরএস ৬ গাড়িকে দ্রুত গতিতে সেখান থেকে বের হতে দেখা যায়।
 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯৫ শতাংশ সেফ ডিপোজিট বক্স ভাঙা হয়েছে। লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, মূল্যবান নথিপত্র ও নগদ অর্থ। ভুক্তভোগীদের সহায়তায় ব্যাংক একটি হটলাইন চালু করেছে। প্রতিটি লকারের জন্য ১০ হাজার ৩০০ ইউরো পর্যন্ত বিমা সুবিধা থাকলেও গ্রাহকদের নিজস্ব বিমা সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে হতভম্ব গ্রাহকেরা ভিড় করলে ব্যাংকটি তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয় এবং পুলিশের ফরেনসিক দল প্রমাণ সংগ্রহে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো গ্রেফতার বা জব্দ হওয়া তথ্য জানায়নি পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।