ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:৫১:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্থগিত সংগৃহীত ছবি
 

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
 

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মধ্যরাত থেকেই চ্যানেলে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ায় ফেরিগুলোর গতি মারাত্মকভাবে কমে যায়। কুয়াশা তীব্র আকার ধারণ করলে বিকন বাতি ও নৌপথের মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় ফেরিগুলো নিরাপদ দূরত্বে নোঙর করে রাখতে হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে অন্তত পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহনসহ ঘাটে অবস্থান নেয়।
 

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, “নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবহাওয়া অনুকূলে থাকলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।”
 

শীত মৌসুমে পদ্মা নদীতে কুয়াশা বেড়ে গেলে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়া নিয়মিত ঘটনা। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলে দুই পাড়ের ঘাটে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন আটকে পড়ে দুর্ভোগে পড়ার আশঙ্কা থাকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।