ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

জামায়াতের জোটে যোগ দিল অলি আহমদের এলডিপি ও এনসিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:২২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:২২:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
জামায়াতের জোটে যোগ দিল অলি আহমদের এলডিপি ও এনসিপি ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পরিধি বাড়ানোর এই আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যেই জোটের এই সম্প্রসারণ। নতুন দুটি দল যুক্ত হওয়ার ফলে এই জোটের মোট সদস্য সংখ্যা এখন দশে দাঁড়িয়েছে। ডা. শফিকুর রহমান জোটে আসা নতুন দলগুলোকে স্বাগত জানিয়ে দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
উল্লেখ্য, এই জোটে আগে থেকেই যুক্ত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপির মতো পুরোনো ও পরিচিত দলের অন্তর্ভুক্তি এই জোটের রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব আরও বৃদ্ধি করবে। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।