ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ওসমান হাদির মৃত্যুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৭:৫৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৭:৫৭:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ওসমান হাদির মৃত্যুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি মরহুমের অকাল প্রয়াণে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


রোববার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বলেন, মরহুম শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ সবার জন্য গভীর বেদনার। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সহিংসতা একটি ভয়াবহ অভিশাপ, যা শুধু পরিবার নয়, পুরো সমাজের ওপর দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করে।
 

শোকবার্তায় ড. বালাকৃষ্ণান আরও বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন দৃঢ়প্রতিজ্ঞ যুবনেতা, যিনি বাংলাদেশের জনগণের কল্যাণে অটল অঙ্গীকারের মাধ্যমে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি।
 

বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হাদির অবদান স্মরণ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিকে শান্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং দেশের নাগরিকদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসনীয়। এ সময় তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কামনা করেন।
 

এ ছাড়া শোকবার্তায় ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।