ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৭:৪৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৭:৪৯:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ছবি সংগৃহীত

আগামী ৩ জানুয়ারি নির্ধারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। ওই দিন দেশের একাধিক কৃষি ও কৃষি-প্রধান বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।


রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মহাসমাবেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি। এ কারণে পরীক্ষার্থীদের অংশগ্রহণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে দলটি দায়িত্বশীল অবস্থান থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে। মহাসমাবেশের নতুন তারিখ ও সংশোধিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।
 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়, দলীয় কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।