ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভোলায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত ৩, আহত আরও ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৫:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৫:২০:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ভোলায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত ৩, আহত আরও ৩ সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুরে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকার হাট বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে লালমোহন এলাকা থেকে একটি সিএনজি চালকসহ পাঁচ যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। সিএনজিটি মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ছিটকে পড়ে।
 

দুর্ঘটনায় মো. মিজান (৩৬) ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিন (২০)–কে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত অপর তিনজনের মধ্যে সিএনজির চালকও রয়েছেন।
 

ভোলা জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।