ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিওসি মাঠ গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কুয়েতপ্রবাসী ছিলেন।

নিহতরা হলেন কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন এবং তার ছোট ভাই কাইয়ুম। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক কাইয়ুমের সঙ্গে প্রতিবেশী জমির উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক বছর আগে সংঘটিত জালাল উদ্দিন হত্যা মামলায় কাইয়ুম আসামি ছিলেন বলে জানা গেছে। জালাল উদ্দিন ছিলেন জমির উদ্দিনের ভাগ্নে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় কাইয়ুমকে পুলিশে সোপর্দ করার উদ্দেশ্যে জমির উদ্দিনসহ কয়েকজন তার বাড়িতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই কাইয়ুম ও তার বড় ভাই জামাল উদ্দিন প্রাণ হারান।

এই ঘটনায় প্রতিপক্ষের জমির উদ্দিনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।