ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৪১:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের ছবি সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশের আটটি বিভাগে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের তদন্ত অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সকাল ১১টা থেকে অবরোধের প্রাথমিক ঘোষণা দেন। তবে তিনি জানান, হাদি হত্যাকাণ্ড নিয়ে ডিএমপির ব্রিফিংয়ের পর পরিস্থিতি মূল্যায়ন করে চূড়ান্ত কর্মসূচি জানানো হবে। ডিএমপি কমিশনারের ওই সংবাদ সম্মেলন সকাল সোয়া ১১টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। বিচারের দাবিতে মানববন্ধন, অবস্থান ও সমাবেশের মাধ্যমে তারা দ্রুত তদন্ত সম্পন্ন এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন।

এদিকে শনিবার রাতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িত সরাসরি অপরাধী ও নেপথ্যের হোতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি আশ্বাস দেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হবে এবং বর্তমান সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।