ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

আজ তারেক রহমানের নির্ধারিত কর্মসূচি: কবর জিয়ারত, এনআইডি নিবন্ধন ও হাসপাতাল পরিদর্শন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১০:০৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১০:০৩:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
আজ তারেক রহমানের নির্ধারিত কর্মসূচি: কবর জিয়ারত, এনআইডি নিবন্ধন ও হাসপাতাল পরিদর্শন ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে একটি হাসপাতাল পরিদর্শন।
 

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে তারেক রহমান রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাবেন। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
 

কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনের কার্যালয়ে যাবেন এবং সেখানে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনসংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন। দলীয় সূত্র অনুযায়ী, ভোটার নিবন্ধন আবেদন, ছবি তোলা ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদসহ এনআইডি সংক্রান্ত সব প্রক্রিয়া আজই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
 

এরপর তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে বিএনপি জানিয়েছে। সেখানে তিনি আহতদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।
 

এর আগে বিএনপি জানিয়েছিল, শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকবে এবং ওই দিনেই তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন। গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 

তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর আজকের তারিখ নির্ধারণ করা হয় এবং নির্ধারিত সময়েই তারেক রহমান এনআইডি ও ভোটার নিবন্ধনসংক্রান্ত আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।