ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইরানি ক্ষেপণাস্ত্রে সামরিক স্থাপনায় আঘাতের কথা স্বীকার করল ইসরাইল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:২৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:২৮:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ইরানি ক্ষেপণাস্ত্রে সামরিক স্থাপনায় আঘাতের কথা স্বীকার করল ইসরাইল ছবি: সংগৃহীত

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কয়েকটি সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তিনি জানান, ক্ষয়ক্ষতি সীমিত এবং আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলো এখনও সক্রিয় রয়েছে।

তবে ঠিক কোন ঘাঁটিতে হামলা হয়েছে এবং সেগুলোর ক্ষতির মাত্রা কী—সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হানে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বিমানঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটি।

ইসরাইল এতদিন দাবি করে আসছিল, ইরান কেবল বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। তবে সাম্প্রতিক স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের পাল্টা হামলায় ইসরাইলের সামরিক কাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

গত ১৩ জুন শুরু হওয়া এই টানা ১২ দিনের সংঘাতে ইসরাইল এখনো সেনা হতাহত কিংবা সামরিক ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।