ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ফেনীতে রেকর্ড বৃষ্টিতে মুহুরীসহ তিন নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, খোলা হয়েছে ১৩১ আশ্রয়কেন্দ্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:২৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:২৬:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ফেনীতে রেকর্ড বৃষ্টিতে মুহুরীসহ তিন নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, খোলা হয়েছে ১৩১ আশ্রয়কেন্দ্র ফেনীতে ভারি বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।

ফেনীতে টানা ভারি বর্ষণ ও ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৪টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্লাবনে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গতদের আশ্রয়ে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মুহুরী নদীর পানি মঙ্গলবার রাত ১০টায় বিপৎসীমার ১.৩৭ মিটার ওপরে ১৩.৯২ মিটারে পৌঁছায়, যা মাত্র ১৫ ঘণ্টায় প্রায় ৭ মিটার বা ২২ ফুট ১০ ইঞ্চি বেড়েছে। ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ।

বাঁধ ভাঙনের ফলে ফেনীর বিভিন্ন গ্রামে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে।

স্থানীয় বাসিন্দারা পাউবো কর্মকর্তাদের অবহেলার অভিযোগ তুলেছেন। মির্জানগরের রাঙামাটিয়া এলাকার বাসিন্দারা বলছেন, সময়মতো বল্লামুখা বাঁধ বন্ধ করা হলে এ বিপর্যয় এড়ানো যেত।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্র হিসেবে ফুলগাজীতে ৯৯টি এবং পরশুরামে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা ছাড়াও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে (মোবাইল নম্বর: 01818-444500, 01336-586693)। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতীয় ত্রিপুরায় বর্ষণ অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে এবং বাঁধে নতুন ভাঙন দেখা দিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।