ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, প্রার্থী বদলের দাবিতে বিএনপির বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৯:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৯:০৯:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, প্রার্থী বদলের দাবিতে বিএনপির বিক্ষোভ ছবি সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। যদিও এই আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে গণঅধিকার পরিষদের প্রার্থী রাশেদ খাঁনকে ট্রাক প্রতীকে সমর্থন দিয়েছে বিএনপি, তবে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে।

প্রার্থী বদলের দাবিতে এবং রাশেদ খাঁনের প্রার্থিতার বিরোধিতা করে বিএনপির একাংশ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভে অংশ নেন এই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির নেতা মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা।

উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা রাশেদ খাঁনকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনের স্থায়ী বাসিন্দা নন এবং সম্প্রতি তিনি ঝিনাইদহ-২ আসনেও গণসংযোগ করেছেন। তাদের অভিযোগ, স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়ায় তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির কোনো নেতাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দেন তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।