ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কিলিমাঞ্জারো পর্বতে মেডিকেল মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৫৩:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
কিলিমাঞ্জারো পর্বতে মেডিকেল মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের ছবি সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি পর্যটক, চিকিৎসক, গাইড ও পাইলট রয়েছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল।
 

তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) কিলিমাঞ্জারো পর্বতের বারাফু ক্যাম্পের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি আহত ব্যক্তিকে উদ্ধারের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।
 

নিহতদের মধ্যে একজন পর্বত গাইড, একজন চিকিৎসক, হেলিকপ্টারের পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন। তবে নিহত পর্যটকদের নাম ও পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে চেক প্রজাতন্ত্র ও জিম্বাবুয়ের নাগরিকরা ছিলেন।
 

আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার উঁচুতে অবস্থিত। দুর্ঘটনাটি ঘটে ৪ হাজার মিটার উচ্চতায় অবস্থিত বারাফু ক্যাম্প ও কিবো সামিটের মধ্যবর্তী দুর্গম অঞ্চলে।
 

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি কিলিমাঞ্জারো এভিয়েশন কোম্পানির মালিকানাধীন। তবে প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
 

তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।
 

উল্লেখ্য, প্রতি বছর গড়ে প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো পর্বতে আরোহণ করেন। যদিও সেখানে বিমান দুর্ঘটনার ঘটনা বিরল। এর আগে সর্বশেষ ২০০৮ সালের নভেম্বরে একটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন।
 

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।