ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ফেসবুক ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:২৪:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ফেসবুক ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি সতর্কতা

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফেসবুকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার জগতে তাদের কার্যক্রম পর্যবেক্ষণের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান নীতিমালা ও নতুন প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এসব বিধান লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।
 

নির্দেশনায় উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত)’ ইতোমধ্যে কার্যকর রয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী উসকানিমূলক বক্তব্য, গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কনটেন্ট শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড পেশাগত আচরণবিধি ভঙ্গের পাশাপাশি প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হবে।
 

শুধু শিক্ষক বা কর্মকর্তা নয়, শিক্ষার্থীদের ক্ষেত্রেও সাইবার আইন মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন মন্তব্য বা কার্যক্রমের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা কোনোভাবেই সহ্য করা হবে না— এমন কঠোর অবস্থানের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
 

এই নির্দেশনা কার্যকর করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী যেন সাইবার অপরাধ বা আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে যুক্ত না হন, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুকসহ ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় সংঘটিত ডিজিটাল অপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।