ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব ছবি সংগৃহীত

ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এই বিষয়ে বাংলাদেশের অবস্থান ও উদ্বেগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের একাধিক স্থানে অবস্থিত বাংলাদেশ মিশনকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি ও উত্তেজনাকর ঘটনার পরিপ্রেক্ষিতেই এ তলব করা হয়। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বিষয়টি আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা, আগরতলা ও গুয়াহাটিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট ঘিরে উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ, হুমকি ও হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার পর ভারতের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে এই নিয়ে টানা ছয়বার ভারতের হাইকমিশনারকে তলব করা হলো। কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এরই মধ্যে দিল্লি, আসাম ও শিলিগুড়ি থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ঘটনাপ্রবাহকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বাংলাদেশি কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।