ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে ৫০ দলকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ ইসির

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:১৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:১৯:৩২ পূর্বাহ্ন
নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে ৫০ দলকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ ইসির নির্বাচন কমিশন/ছবি
 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত বাকি ৫০টি রাজনৈতিক দলকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

সচিব বলেন, "নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।"

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব ইসিতে দাখিল করতে হয় রাজনৈতিক দলগুলোকে। টানা তিন বছর হিসাব দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত থাকায় এবার তাদের চিঠি পাঠায়নি ইসি।

এদিকে, নিবন্ধনের জন্য আবেদন করা নতুন রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক সূত্র। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে নিবন্ধন শর্ত পূরণের হালনাগাদ তথ্য দিতে হবে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন