ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

একদিনে ১৫৯ ট্রেনে অভিযান: টিকিটবিহীন ৬,৮১৫ যাত্রী শনাক্ত, আদায় ১৪ লাখ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৪১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৪১:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
একদিনে ১৫৯ ট্রেনে অভিযান: টিকিটবিহীন ৬,৮১৫ যাত্রী শনাক্ত, আদায় ১৪ লাখ টাকা ছবি সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে একদিনে দেশজুড়ে ১৫৯টি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করেছে। এ অভিযানে ভাড়া ও জরিমানাসহ মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা আদায় করা হয়েছে, যা রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক তথ্যে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) পশ্চিম ও পূর্বাঞ্চলে একযোগে পরিচালিত অভিযানে টিকিট পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলে ওইদিন ৮৪ জন ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) দায়িত্ব পালন করেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট যাচাই করেন। এ সময় টিকিট ছাড়া ভ্রমণরত ৪ হাজার ৬০ জন যাত্রী শনাক্ত হয়। অভিযানে ভাড়া বাবদ আদায় করা হয় ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয় ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে পশ্চিমাঞ্চলে মোট আদায় দাঁড়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন সেখানে ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

অন্যদিকে, একই দিনে রেলওয়ের পূর্বাঞ্চলে ১০২ জন টিটিই ৭৬টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ অভিযানে ২ হাজার ৭৫৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। ভাড়া বাবদ আদায় হয় ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা আদায় করা হয় ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। ফলে পূর্বাঞ্চলে মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। সেখানে মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত টিকিট যাচাই ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকলে টিকিটবিহীন ভ্রমণ কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।