ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সাবেক সাংসদ সদস্যের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১১:০৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১১:০৪:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
সাবেক সাংসদ সদস্যের মামলায় বিএনপি নেতা গ্রেফতার
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদের বাড়িতে চড়াও হয়ে তাকে হুমকির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে এ তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বিএনপি নেতার নাম মির্জা প্রিন্স আলি (৪৫)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলার সভাপতি। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম বলেন, মির্জা আলি নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে মামলার মামলার ১১ নম্বর আসামি। এ বিষয়ে মির্জা প্রিন্স আলীর মেজো ভাই মির্জা আব্দুল মান্নান বলেন, আজ (সোমবার) সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল তার সঙ্গে কথা আছে বলে মির্জা প্রিন্স আলীকে তুলে নিয়ে গেছেন। এর আগে শুক্রবার দিনগত রাত ১২টা ০৫ মিনিটে (৫জুলাই) এ কে আজাদের পক্ষে মামলাটি দায়ের করা হয়। এ কে আজাদের বাড়িতে চড়াও এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ (৫৫) বিএনপির ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা করেন হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।