ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজা পরিস্থিতি নিয়ে মায়ামিতে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১১:৩০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:৩০:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
গাজা পরিস্থিতি নিয়ে মায়ামিতে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের বৈঠক ছবি সংগৃহীত

গাজা পরিস্থিতি ও চলমান শান্তি উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত এই বৈঠকে গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী ধাপের সম্ভাব্য রূপরেখা নিয়ে মতবিনিময় করা হয়।
 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেচেলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। বৈঠকে তুরস্কের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
 

বিবৃতিতে কেচেলি বলেন, আলোচনায় গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক মূল্যায়ন করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে কীভাবে অগ্রসর হওয়া যেতে পারে, সে বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মতামত বিনিময় হয়। তিনি জানান, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে তা কার্যকর রয়েছে, জিম্মিদের মুক্তি সম্পন্ন হয়েছে এবং সংঘাত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে—এ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
 

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বৈঠকে দ্বিতীয় পর্যায়ে গাজা উপত্যকায় স্থানীয় নেতৃত্বের শাসনব্যবস্থা নিশ্চিত করার সম্ভাব্য কাঠামো নিয়েও আলোচনা হয়। পাশাপাশি শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি সম্ভাব্য শান্তি পরিষদ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।
 

বৈঠকের শেষ পর্যায়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানান কেচেলি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।