ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করতে পদ ছাড়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১১:২১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:২১:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করতে পদ ছাড়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের ছবি সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগামী ২৮ তারিখে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছাড়ার পর মনোনয়নপত্র জমা দেবেন এবং এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই তিনি সংসদ সদস্য হতে চান।
 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়।
 

বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও জানান, পদত্যাগের পর তিনি পুরো সময় নির্বাচনী মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করবেন এবং জনগণের কাছে গিয়ে ভোট চাইবেন।
 

নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু নারী কর্মী বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে মানুষকে সচেতন করার জন্য বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।